মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রানা, সম্পাদক এহসান

জাগো বুলেটিন ID: EP-28214

“জনকল্যাণে নিরপেক্ষতা” প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ (০৯ মে )

ঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে এক আলোচনাসভার মাধ্যমে আগামী এক বছরের জন্য সাত সদস্যের ওই কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে (আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি) মহিউদ্দিন রানাকে সভাপতি ও (দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি) মো. এহসানুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি মো. জাহিদ হাসান (মানবকণ্ঠ), রেজাউল করিম রাজু (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল হক (খোলা কাগজ), কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক (আলোকিত বাংলাদেশ) ও কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম (কালবেলা)।