সাংবাদিক আবু রায়হান মিকাঈল এর জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশগ্রাম মিডিয়া সেন্টারের বার্তা সম্পাদক আবু রায়হান মিকাঈলের জন্মদিনের আলোচনা সভা ও মিলন মেলা গতকাল ১৩ জুলাই রাজধানীর দেশগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কাজী মো. ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট, সাংবাদিক, কবি সৈয়দ নাজমুল আহসান।
জনবন্ধু মোস্তফা কামাল মাহ্দী ফ্যান ক্লাবের সভাপতি সাংবাদিক সিনথিয়া জারা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক, সাংবাদিক আবিদ আজম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং দেশগ্রামের উপদেষ্টা মো. লোকমান হেকিম।
ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মোল্লা বাহাউদ্দীন বাপ্পি, সহ-সভাপতি শহীদুল ইসলাম শাহীন, কাজী মো. ইউসুফ আলী, যুগ্ম- সাধারণ সম্পাদক নিগমানন্দ রায়, রিয়াদ মীর, প্রচার সম্পাদক মো. আলামিন, সদস্য সুমি আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী বলেন, আবু রায়হান মিকাঈল তার কার্যক্রমে এবং যোগ্যতার বলে দেশগ্রাম মিডিয়া সেন্টারে বারবার পদোন্নতি পেয়েছেন। তিনি অত্যন্ত সৎ এবং মেধাবী সাংবাদিক। তাকে আমি যদি কোটি টাকা দিয়ে দেই আমানত হিসেবে, শতভাগ আশা করা যায় তিনি সেখান থেকে এক পয়সারও আমানত খেয়ানত করবে না। আর এজন্যই আমি তাকে অত্যন্ত ভালোবাসি।
প্রধান আলোচক সৈয়দ নাজমুল আহসান বলেন, আবু রায়হান মিকাঈল তার সৎ কর্মের কারণে এই অল্প বয়সে সকলের মনের মনি কোঠায় এবং হৃদয়ে স্থান দখল করে আছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কবি আবিদ আজম বলেন, আবু রায়হান মিকাইল একজন মেধাবী সাংবাদিক এবং ক্রিয়েটিভিটি ছেলে।
লোকমান হাকিম তার বক্তব্যে বলেন, আবু রায়হান মিকাইল যেন দুনিয়ার সকল বাধা বিঘ্ন অতিক্রম করে আরো সফলতা অর্জন করতে পারেন সে দোয়াই থাকবে।
সভাপতির বক্তব্যে সিনথিয়া জারা বলেন, রায়হান ভাইয়ের জীবনের প্রতিটি মুহূর্ত ভালো কাটুক, আরো বেশি বেশি সফলতা অর্জন করুক এবং আমাদের দেশগ্রাম মিডিয়ার জন্য সুনাম বয়ে আনবে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুন, সে দোয়া সময় করি।
আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে সবাইকে খাওয়ানো হয়, মিষ্টি এবং বিভিন্ন তবারক বিতরণ করা হয়।