রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো বুলেটিন ID: EP-34982

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পত্রিকাটির ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজুর আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরায়েজি, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সহসভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আবিদ আউয়াল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, সময়ের আলো প্রতিনিধি নীল কণ্ঠ আইচ মজুমদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক, ভোরের কাগজ প্রতিনিধি সেলিম মণ্ডল,ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, জাগো বুলেটিন প্রতিনিধি মোঃ ইসহাক, ঢাকা প্রতিদিনের সংবাদদাতা উবায়দুল্লাহ রুমি, কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম শুভ, খোলা কাগজ প্রতিনিধি আরিফুল হক আরিফ, দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদসহ স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বস্তু‌নিষ্ঠা সংবাদ প্রকা‌শে দৈনিক বাংলাদেশ বুলেটিন প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি দৈনিক বাংলাদেশ বুলেটিন প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।