রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহধর্মিণী লায়লা শামীমের ইন্তেকাল

জাগো বুলেটিন ID: EP-35773

রিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের সহধর্মিণী লায়লা শামীম আরা ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি…. রাজিউন)।
বুধবার দিবাগত রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সহধর্মিণী লায়লা শামীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।