রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের ত্রাণ বিতরণ

জাগো বুলেটিন ID: EP-11465

য়মনসিংহ মহানগর ছাত্রলীগ এর আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি’র নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে প্রায় ২হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।

আজ ২৫ জুন শনিবার সকালে নেত্রকোণা জেলায় বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। নেত্রকোণা জেলার উপজেলা,ইউনিয়ন ও মোহনগঞ্জ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সেলাইন, সুপেয় পানি ও মা, বোনদের স্যানেটারি প্যাড বিতরণ করা হয়।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পরিচালিত ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। এমন দুর্যোগকালে ঘরে বসে থাকতে পারেনা। জেলাজুড়ে দুর্গত মানুষের হাহাকার ও দুর্ভোগ চলছে। এসময় সরকারি ত্রাণ কার্যক্রমও চলছে। কিন্তু বন্যার পানিতে শুকনো জায়গার অভাবে মানুষ রান্না করার জায়গা পাচ্ছে না। এজন্য আমরা দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার নিয়ে বের হয়েছি।

বন্যার শুরু থেকে নানাভাবে সহযোগিতা করে আসছে নওশেল আহম্মেদ অনি ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ মানুষের কাছে খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে সিলেটর। এ কাজ অব্যাহত থাকবে বলেও জানান।