ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শনিবার(২৩ জুলাই) বিকেলে সিধলা ইউনিয়নের মনাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি। এছাড়া ওই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি বলেন,
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক লীগ আজ শক্তিশালী সংগঠন।স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী দেশের যেকোনো দুর্যোগের মধ্যে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে ব্যাপক ভূমিকা পালন করছে এবং আমি আশারাখি আগামী দিনেও সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপশক্তিকে রুখে দেশকে এগিয়ে নিয়ে যেতে ব্যাপক ভূমিকা পালন করবেন।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানজীর আহমেদ রাজিব, মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ও
সাবেক জেলা পরিষদ সদস্য এ এইচ এম খায়রুল বাসার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আহাম্মদ হোসেন মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাস্টার, সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, , সদস্য আব্দুল্লাহ আল রাসেল,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কর্মী সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।