সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে আবির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-13542

 

ত ২১ জুলাই তারিখ আবির হোসেনকে ত্রিশাল থানা এলাকায় প্রকাশ‍্য দিবালোকে য়ুবলীগ কর্মী আবির হত‍্যার প্রতিবাদে হত‍্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কৃষ্টপুর এলাকাবাসীর সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী ।

মানববন্ধনে যুবলীগ কর্মী আবির হত্যাকারীদের হত্যাকারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহত আবিরের পিতা আব্দুল কালাম ,

নিহতের স্ত্রী আনিকা, নিহতের বোন ঋতু আক্তার, নিহতের ভাবি মনি আক্তার, নিহতের শাশুড়ি পপি আক্তার এবং এলাকাবাসীর পক্ষে মোঃ রমজান আলী, মোঃ নজরুল, মোঃ নাঈম সহ অনেকে বক্তব্য রাখেন ।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ঘটনার দিন পুলিশ ত্রিশাল থেকে রক্সি নামে এক আসামিকে গ্রেফতার করেছে , এই ঘটনার সাথে অন্য যারা জড়িত পুলিশ এখনো তাদের ধরতে পারেনি, আমরা তাদের আইনের আওতাই এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানাই এবং এমন ঘটনা আর যেন না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান এলাকাবাসীর অনেকে ।