সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের দিনব্যাপী  অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14017

 

 

রিদপুরের নগরকান্দায় দেশীয় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বুধবার (০৩ আগষ্ট) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অংশ হিসেবে উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া ও ফুলসুতি বিলে দেশীয় মাছ ধরা প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মুল্যমানের প্রায় ৩ হাজার মিটার দৈর্ঘ্যের ৬০ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর তা ধ্বংস করেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।

এ সময় মৎস্য কর্মকর্তা রাজীব রায় জানান, দেশীয় মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার এস আই শুকুর আলী ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা।