দাগনভূঞায় নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, দাগনভূঞা থানার উপ-পরিদর্শক সুমন বডুয়া, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহাম্মদ প্রমুখ।
শেষে জন্মদিন উপলক্ষে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।