রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দাগনভূঞায় ইউনিয়ন আ’লীগ সভাপতির মৃত্যু

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-14456

 

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইস্রাফিল (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। তিনি দীর্ঘদিন মাতুভূঞা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন।

মঙ্গলবার রাত ৩টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত কিছুদিন আগে বাড়িতে স্ট্রোক করেন, পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি বেসরকারি হাসপাতালে যায়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বুধবার বিকাল ৫টা ৩০মিনিটে উত্তর আলীপুর গ্রামের লক্ষীপুর শহীদ খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল মেম্বারের মৃত্যুতে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি দাগনভূঞা উপজেলা ও ফেনী জেলার আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন নেতাকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন