সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-15748

রিদপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে বুধবার বিকেলে শহরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ফরিদপুরের বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ফরিদপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সঞ্চালনায়  আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবু ফয়েজ মো শাহনেওয়াজ, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান মাহমুদ হিরক, সাবেক প্রধান শিক্ষক সুকুমার রায়, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুরাদ সহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতা কর্মীরা ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের মাধ্যমে সারা দেশব্যাপী বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করার আহবান জানান  এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের খুনীদের বিদেশ থেকে এনে বিচারের রায় কার্যকর করার আহবান জানান ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবার ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ফরিদপুর শহর শাখার সাধারণ সম্পাদক সদ্য মৃত্যু বরণকারী কাজী মোমিতুল হাসান বিভুল এর রুহের মাগফিরাতের  জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।