শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী নুরুউদ্দীন ও পাইপ সোহেলকে আটক করেছে র্যাব- ১৪

নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী চিহৃিত চাঁদাবাজ একাধিক মামলার পলাতক আসামী নুরু উদ্দিন আকন্দ ও তার সহযোগী সোহেল ওরফে পাইপ সোহেল কে গ্রেফতার পূর্বক অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪ এর একটি টিম।
সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪’র এর একটি আভিধানিক একটি টিম। পরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, নগরের আকুয়া ভাঙ্গাপুল এলাকার নুর উদ্দিন আকন্দ ও তার সহযােগী মােঃ সােহেল ওরফে পাইপ সােহেল দীর্ঘদিন ধরে সমাজবিরোধী বিভিন্ন অপরাধের সাথে জড়িত। নুর উদ্দিনের বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযােগে মােট ১২টি মামলা রয়েছে এবং সােহেল ওরফে পাইপ সােহেল এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ মােট ৫৬টি মামলা রয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, নুর উদিনের প্রধান ব্যবসা হচ্ছে মাদক ব্যবসা। এছাড়াও খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত সে। এসব কাজের জন্য তার একটি বিশাল গ্যাং রয়েছে। নুর উদ্দিনের এই গ্যাং এলাকাবাসির জন্য এক ভয়ানক আতঙ্কের হয়ে দাঁড়িয়েছিল। কয়েকদিন পূর্বে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ চালিয়ে আসতেছিলো। এসব ঘটনায় জনসাধারণের মাঝে ভয়ভীতি সহ জনমনে নিরাপত্তাহীন আতঙ্ক বিরাজ করে।
এসব অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪’র আভিধানিক একটি টিম গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নূর উদ্দিনসহ তার সহযোগী পাইপ সোহেল কুমিল্লায় অবস্থান করছে। তারই ধারবাহিকতায় র্যাবের আভিধানিক একটি টিম নূর উদ্দিনসহ তার সহযোগীকে কুমিল্লা জেলার সদর থানাধিন বউ বাজার এলাকা হতে মঙ্গলবার (২৫ অক্টোবর) গ্রেফতার করে। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানাে তথ্য মতে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে দুইটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি দেশীয় তৈরী পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, এ্যামােনেশন ছয় রাউন্ড এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।