● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ময়মনসিংহে বন্ধন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধনের উদ্যোগে ময়মনসিংহ নগরীর নতুন বাজারের মুসলিম ইন্সটিটিউট এ ১১ জানুয়ারী বেলা ১১ টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ নূরুল আমিন কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি সরকার। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা লেখক মুহাম্মদ ছানোয়ার হোসেন। বন্ধন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা শহিদুর রহমান শহিদ,ইসরাত জাহান দীপা, সংগঠনের সহ -সভাপতি ইঞ্জিনিয়ার শফি কামাল, আবু সাদাত মোঃ সায়েম, সাধারণ সম্পাদক রিয়াদ মাহবুব,  সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী পারভেজ, প্রচার ও দপ্তর সম্পাদক নাসির হোসেইন, ক্রীড়া সম্পাদক মিলন মিয়া, তথ্য প্রযুক্তি ও আইন সম্পাদক আনিস বিপ্লব, সদস্য জিয়াউল হক, ফারজানা আফরোজ নিপা, মোঃ মাহমুদুল হাসান, ইফতেখারুল ইসলাম, এ কে এম আশরাফুল আলম, ইসরাত জাহান লোপা, মোঃ মফিদুল ইসলাম লাভলু সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ প্রমূখ। উল্লেখ্য যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। রমজান মাসেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, করোনা কালীন সময়ে  অসহায় মানুষের মাঝে ও অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতা মূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত আছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন। বন্ধন সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ শীতার্ত হতদরিদ্র ও অসহায়  মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।