দুর্গাপুরে পুলিশের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
নেত্রকোনার দুর্গাপুরে জেলা পুলিশ বিভাগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সুসং সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আব্দুস ছালাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব রায়,সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. আইনুল হক,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার,পৌর সচিব তৌহিদুল ইসলাম,থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম,১নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আকরাম খান প্রমুখ।
এ কর্মসূচিতে দুর্গাপুর থানা পুলিশের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলো দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।