সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ছাত্রনেতা সুজনে উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি সাদ্দামের জন্মদিন পালিত

জাগো বুলেটিন ID: EP-34483

 

 

 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বাদ আছর ময়মনসিংহ টাউন হল মোড় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেধাবী ও মানবিক ছাত্রনেতা মোঃ নূরুল ইসলাম সুজন নেতৃত্বে দোয়া মাহফিল করা হয়

অনুভূতি জানিয়ে মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাদ্দাম ভাইয়ের জম্মদিনে আজ আমরা খুবই আনন্দিত। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।এ সময় ছাত্রলীগের ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।