সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো বুলেটিন ID: EP-34497
নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানে আয়োজন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার  সভাপতি এহতেশামুল আলম ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ  জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা দেখেছি বাঙ্গালী জাতির প্রয়োজনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে কাজ করে গেছে।
তিনি আরও বলেন, জামাত-বিএনপি দেশে অগ্নিসংযোগ নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু দিতে পারে নাই। কিন্তু বর্তমান সরকার দেশের মানুষের জন্য পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, মীরন চৌধুরী, এবিএম নুরুজ্জামান খোকন , জেলা যুবলীগের সদস্য মোঃ মনজুরুল কাদের মঞ্জু, গোলাম মেহেদী হাসান,এডভোকেট মাহবুবুর রহমান মামুন, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাশেদুজ্জামান রোমান, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান জামান বাবু, মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন