যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির উদ্যোগে পালিত
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহ
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার (১১ নভেম্বর)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির হাতে নিয়েছে ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবির।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সকাল ১১ টার কেন্দ্ৰীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে জেলা যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবিরের উদ্যোগে ১১ টায় গুলকিবাড়ি থেকে হতে শিববাড়ি আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে পর্যন্ত আনন্দ র্যালি করে। পরে আওয়ামী লীগেরদলীয় অফিসে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা কর্মীরা।