সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ সদর – ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিআইপি শামীমকে নির্বাচিত করার লক্ষ্যে যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমানের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-35868

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ সদর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপিকে নির্বাচিত করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাশেদুজ্জামান রোমানের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ময়মনসিংহ নগরীর ২৯নং ওয়ার্ড এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে রাশেদুজ্জামান রোমান বলেন, ময়মনসিংহ সদরবাসীর ভাগ্যের উন্নয়ন করতে হলে আগামী ৭ই জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমিনুল হক শামীমকে বিজয়ী করতে হবে। আপনাদের ভোটের অধিকার আত্মবিশ্বাসের সঙ্গে প্রযোগ করবেন, যাকে খুশি তাকে ভোট দেন সে বিষয়ে আমাদের কোন কথা নেই। যাকে আপনারা যোগ্য মনে করে থাকেন তাকেই ভোট দিবেন। এ সময় তিনি, স্বতন্ত্র প্রার্থী সিআইপি আমিনুল হক শামীমকে ‘ট্রাক প্রতীকে’ ভোট দিয়ে বিজয়ী করে ময়মনসিংহ সদরের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মোনায়েম, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সহ-সম্পাদক ফারহানা, ২৯নং ওয়ার্ড মহানগর যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম আকন্দ, ময়মনসিংহ সাংস্কৃতিক জোটের মহানগর নেতা প্রান্ত হাসান মুন্না, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, জেলা তাঁতী লীগ নেতা বাবুল হোসেন প্রমুখ। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন হানি মড়ল।