সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মহিলা সমাবেশ

জাগো বুলেটিন ID: EP-35906

ময়মনসিংহে সোনার বাংলা মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত সদর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর (সোমবার) বেলা দুপুরে চরহরিপুর কালাকুবের পাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম [সিআইপি]। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. নুরুজ্জামান খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভিপি রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা দিলরুবা শারমিন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ, সদস্য আরজুনা কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোরশেদুর আলম জাহাঙ্গীর, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান জামাল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আবুল মান্নান সহ অনন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সোনার বাংলা মহিলা সমিতির সভাপতি নার্গিস আক্তার।