রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থী সিআইপি আমিনুল হক শামীমকে জয়ী করার লক্ষ্যে যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমানের উঠান বৈঠক

জাগো বুলেটিন ID: EP-35911

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ সদর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপিকে নির্বাচিত করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাশেদুজ্জামান রোমানের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ২৯নং ওয়ার্ড এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে রাশেদুজ্জামান রোমান বলেন, আগামী ৭ জানুয়ারি ময়মনসিংহ সদরবাসীর ভাগ্য ও চলমান উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে সিআইপি আমিনুল হক শামীমকে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মোনায়েম, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সহ-সম্পাদক ফারহানা, ২৯নং ওয়ার্ড মহানগর যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম আকন্দসহ প্রমুখ।