ময়মনসিংহ সদর- ৪ আসনে ট্রাক প্রতীককে জয়ী লক্ষ্যে বোরচরে পথসভা অনুষ্ঠিত
আজ ২৭ ডিসেম্বর রোজ বুধবার বিকাল ৪ টায় বোররচর কাচারি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন,
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মন্ডল, সদর উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম রেজা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল।
এছাড়াও বক্তব্য রাখেন চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোরশেদুর আলম জাহাঙ্গীর, পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী মাস্টার, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মাহবুবুর হক কাজল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব সহ অত্র ইউনিয়নের অনন্য নেতৃবৃন্দ।