সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ সদরে ট্রাক প্রতীককে জয়ী করা লক্ষ্যে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির পথসভা 

জাগো বুলেটিন ID: EP-35947
ময়মনসিংহে  দূর্গাবাড়ি বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি ময়মনসিংহ শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সদর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পথসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম, সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রদীপ ভৌমিক।
আরও উপস্থিত ছিলেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি শংকর সাহা, মহানগর যুবলীগের সদস্য মোঃ একরামুল ইসলাম রোমান, মহানগর ছাত্রলীগের সদস্য সঞ্জয় রয় সহ অনন্য নেতৃবৃন্দ।