ময়মনসিংহ সদর – ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম জনসংযোগ করেন বিভিন্ন এলাকায়
আজ ৩০ ডিসেম্বর রোজ শনিবার দুপুরে ময়মনসিংহ সদর-৪ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জনসংযোগ করেন সিবিএমসি হাসপাতাল এলাকায়সহ চুরখাই বাজারে।

ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম। এসময় সঙ্গে ছিল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল,ভাবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহেল, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন চানু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন সহ অনন্য নেতৃবৃন্দ।