সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ট্রাক প্রতীককে জয়ী করা লক্ষ্যে খাগডহর ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-35975

 

জ ৩০ ডিসেম্বর রোজ শনিবার বিকালে খাগডহর মাইজবাড়ী লেংড়া বাজারে খাগডহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সদর-৪ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, ৯ নং খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বাদল, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রকিব সহ সহযোগী সংগঠনের অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।