সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ট্রাক প্রতীকে জয়ী করা লক্ষ্যে ভোটাদের ধারে ধারে ঘুরছেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম 

জাগো বুলেটিন ID: EP-36048
ময়মনসিংহ  সদর- ৪  আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজার, আকুয়া, ডন মোড়, ১১নং ওর্য়াডে, ৩৩নং ওয়ার্ডে চর নিলক্ষীয়া ইউনিয়ন, ৩নং ওয়ার্ডে কাশর, পুলিশ লাইন সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটাদেরকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়ে  জনসংযোগ ও পথসভা করছেন ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব  আমিনুল হক শামীম সিআইপি।
এ সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রকিব সহ সহযোগী সংগঠনের অনন্য নেতৃবৃন্দরাসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটরা।