আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মালেক সরকারকে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা ও যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এমপি মালেক সরকার। শুভেচ্ছা বিনিময়কালে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, সাবেক সভাপতি আব্দুল খালেক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ কে এম নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।