সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক দুই

জাগো বুলেটিন ID: EP-37238

এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন আউলটিয়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসরকের পশ্চিম পাশে মিলিটারী ট্রেনিং এরিয়া ত্রিশাল এর গেটের সামনে ইটের সলিং রাস্তার মাথা হইতে ৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ২৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী  ১। মোঃ জসিম উদ্দিন (৩০), পিতা-মোঃ জমশেদ আলী, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-সতরপাড়া, ২। মোঃ তারিকুল ইসলাম তারেক (৩২), পিতা-মৃত কামাল উদ্দিন, মাতা-মোছাঃ রওশনারা খাতুন, সাং-পাঁচপাড়া, উভয় থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

দ্ধারকৃত ২৮ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।