সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-38026

 

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার।

পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুল্লাহ খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিৎ সাহা, সাধারণ সম্পাদক জনি কুমার সাহা, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ কুমার সাহাসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।