সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে হত্যা মামলার আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান  গ্রেপ্তার 

জাগো বুলেটিন ID: EP-38060

 

 

য়মনসিংহ জেলা ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহ গৌরীপুর থানার মো. বিপ্লব (২০), মো. রাকিব (২০) ও মো. জোবায়েদ (২১) হত্যা মামলার আসামি গ্রেফতার ১

ডিবি ওসি বলেন, গত ২০ জুলাই সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে অজ্ঞাতনামা ৪০/৫০ জন ব্যক্তি কোটা বিরোধী আন্দোলনকে দমন করার জন্য অস্ত্রগুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ আন্দোলনকারীদের ধাওয়া করে। সূত্রে বর্ণিত মামলার ঘটনাস্থলে ডিসিষ্ট মো. বিপ্লব (২০), মো. রাকিব (২০) ও মো. জোবায়েদ (২১) দেরকে অজ্ঞাতনামা আসামিগণ এলোপাতাড়ি গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করলে মো. বিপ্লব (২০), মো. রাকিব (২০) ও মো. জোবায়েদ (২১) দের মৃত্যু হয়।

এই ঘটনায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মামলা নং-১৩, তারিখ-২২/০৭/২০২৪ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনার পর হইতে আসামীরা কিছুদিন আত্মগোপন করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ নিজ বাড়িতে থেকে এসে ময়মনসিংহ নগরীর শিববাড়ী এলাকায় আত্মগোপনে আছে বলে গোপন সূত্রে জানা যায়। তৎক্ষণাৎ বিষয়টি ডিবি ওসি শহিদুল ইসলাম জেলা পুলিশ সুপার আজিজুল ইসলামকে জানালে মামলার তদন্তকারী অফিসার এসআই মো. আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামি মো. মোফাজ্জল হোসেন খানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি- মোফাজ্জল হোসেন, গৌরিপুর উপজেলার ইসলামবাদ এলাকার আব্দুল লতিফ খান এর ছেলে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আসামিকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।