কিশোরগঞ্জে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত
জাগো বুলেটিন
ID: EP-38556
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে। দিনব্যাপী নানা আয়োজনে এই উৎসব উদযাপিত হয়, যার অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজ উন্নয়নে নিবেদিতপ্রাণ, নবনির্বাচিত উপদেষ্টা জয়নাল আবেদীন কুয়েতি। তিনি বক্তব্যে সংগঠনের গত চার বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন
“সমাজ পরিবর্তন ও উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। বিশেষ করে সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক বকুল ইসলাম-এর সু-চিন্তা ও সুন্দর আদর্শ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্য আমাকে মুগ্ধ করেছে। তাদের নেতৃত্বেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।”
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতৃত্বের পরিচালক ও নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ নাজমুল হুদা (খোকন)। তিনি তরুণদের সমাজ উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন—
“যুব সমাজের হাতে রয়েছে পরিবর্তনের চাবিকাঠি। আমাদের কাজ হবে ইতিবাচক দিকের দিকে তাদের ধাবিত করা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
প্রবীণ উপদেষ্টা মোঃ মজিবুর রহমান মজলু মুন্সী, ফজলুর রহমান, সবির উদ্দিন, মোঃ ফুল মিয়া (নবনির্বাচিত উপদেষ্টা), মোঃ মিজান মিয়া (খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক)।
সাধারণ সম্পাদক বকুল ইসলাম (ইতালি প্রবাসী) তার বক্তব্যে প্রবাসীদের পক্ষ থেকে সংগঠনের প্রতি একাত্মতা ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন _ সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন এবং নতুন প্রজন্মকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সহ ক্যাশিয়ার সাদেক হোসেন খোকা সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরে বলেন যে, সবার সহযোগিতা ও আস্থাই সংগঠনের মূল শক্তি।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন আবু বকর সিদ্দিক রকি।
প্রবাস থেকেও অনলাইনে যুক্ত হয়ে প্রাণবন্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তায়েফ খান। তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন—
> “মাদক সমাজের শত্রু। এর বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ প্রজন্ম। শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকলেই মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
দিনের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। অতিথি ও সদস্যরা নিজ হাতে গাছ রোপণ করে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার করেন।
এটি ছিল নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের জন্য এক মিলনমেলা ও সামাজিক অঙ্গীকারের দিন।