রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরী কারখানায় একলক্ষ টাকা জরিমানা-কারখানা সিলগালা

জাগো বুলেটিন ID: EP-38615
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরীর কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা একই সাথে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উস্থি ইউনিয়নে সানফ্লাওয়ার ব্যাটারি কারখানায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি। অভিযানে সহায়তা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওই কারখানায় দীর্ঘদিন দিন যাবত ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরী করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ব্যাটারী পুড়িয়ে সীসা কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা ছাড়াও সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড কারখানা মালিক সরকারি অনুমোদন ছাড়া উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি বলেন, পরিবেশ দূষণ করে জনবসতির মধ্যে এই ধরনের ব্যাটারি কারখানা সরকারি অনুমোদন ছাড়া পরিচালনা করতে পারে না। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদন্ড ও কারখানা পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সীসা বিষক্রিয়া (Lead Poisoning). এটি প্লাম্বিজম (Plumbism), স্যাটার্নিজম (Saturnism) বা সীসা এনসেফালোপ্যাথি (Lead Encephalopathy) নামেও পরিচিত। এই রোগে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, কিডনি, এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। যা স্মৃতিশক্তি হ্রাস, মাথাব্যথা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বন্ধ্যাত্ব, এবং শিশুদের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক ও আচরণগত সমস্যা সৃষ্টি করতে পার।