রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিবিএমসি ছাত্রদলের সভাপতি মাহির, সাধারণ সম্পাদক ফারহান

জাগো বুলেটিন ID: EP-38632

 

মিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ(সিবিএমসি)শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাহির ইবন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফারহান ইশরাক সিহান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

মাহির ইবন সিবিএনসি এমবিবিএস ২৭ তম ব্যাচের শিক্ষার্থী। আর ২৮ তম ব্যাচের শিক্ষার্থী ফারহান ইশরাক সিহান জানা গেছে, জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন ছাত্রনেতারা। নতুন কমিটির নেতৃত্ববৃন্দরা ছাত্র আন্দোলনে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

 

এছাড়া কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি রাহাত হাসান সারজিদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হৃদয় ,সাংগঠনিক সম্পাদক মুশফিকুল ইসলাম খান জারিফ।