রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ত্রিশালে ট্রাকচাপায় নিহত মায়ের অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুর পরিবারের পাশে তারেক রহমান

জাগো বুলেটিন ID: EP-38635

 

০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় প্রাণ হারান এক গর্ভবতী মা। দুর্ঘটনার পর অলৌকিকভাবে জন্ম নেয় তার গর্ভের সন্তানটি।

এই করুণ ঘটনার পর থেকে শিশুটির পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

তারই ধারাবাহিকতায়, প্রতিমাসের মতো এবারও নি’হ’তে’র পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠানো হয়। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) তারেক রহমানের পক্ষ থেকে এসব সামগ্রী প্রতিমাসে পৌঁছে দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন।

শিশুটির পরিবার জানায়, শুরু থেকেই নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেয়ে আসছেন তারা। তারেক রহমানের এই মানবিক উদ্যোগকে তারা কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন।