রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

৫ দফার দাবীতে ময়মনসিংহ নগরীতে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-38827
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ এর আইনী ভিত্তি সহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।
আজ১৪ অক্টোবর বেলা ১১ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাব এর সামনে মানববন্ধনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
তিনি বলেন, ৫ আগস্টের পরে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা ছিলো না। আমরা আলোচনার মাধ্যমে সংস্কারে বিশ্বাসী। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। অবশ্যই জাতীয় নির্বাচন এর আগে গণভোট এর আয়োজন করতে হবে। জুলাই সনদ এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার। আরেকটি স্বৈরাচারী সরকার যেন আবার চেপে বসতে না পারে সেজন্য জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন বলেও উল্লেখ করেন তিনি।
কর্মসূচিতে দলের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম।
তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুন কিছু ভাবতে শুরু করেছে। এখন সবাই জামায়তকে চায়। জামায়াত মানুষের কল্যাণ চায় বলে মানুষ জামায়তকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলবো।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াত এর নায়েবেআমীর ও ত্রিশাল সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহকারী মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, শ্রমিক নেতা ওয়ালীওল্লাহ মুজাহিদ প্রমুখ ।