ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর)ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর বেলায় বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার ( অপারেশন) মো: এনামুল হক।

সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য রাখেন,
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের হিসাব ইনচার্জ জয়, উজ্জ্বলসহ প্রমুখ।