ময়মনসিংহে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত
আজ ২০জুন সোমবার বাদ জোহর ময়মনসিংহ শহরের ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মুল মুমিনীণ হযরত আয়েশা রা. এর শানে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ, কথিত ‘গণকমিশন’ কর্তৃক দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে অনুষ্ঠিত বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
দলের তথ্য বিষয়ক উপদেষ্টা প্রখ্যাত সাংবাদিক ও শিক্ষাবিদ মাওলানা উবায়দুর রহমান খান নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, জিএম রুহুল আমীন, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব আব্দুর রহমান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদসহ বিভাগের জেলা নেতৃবৃন্দ।