● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২২, ০২:৪২ পিএম
কপি হয়েছে!

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের  বাস্তবায়ন।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাডী) ঘাট পরিদর্শন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছেন শেখ হাসিনা। দেশরতœ শেখ হাসিনা আমাদেরকে মর্যাদার জায়গায় তুলে এনেছেন। হিমালয়ের চূঁড়ায়  বসিয়েছেন।
আগামীকাল পদ্মার দুপাড়ে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। সমগ্র বাংলাদেশের মানুষ এর সাথে যুক্ত হয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়; সারা বিশ্বের মানুষের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ কোথায় যাবে তার দিক নির্দেশনা দিবেন।
প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধন ও সমাবেশকে ঘিরে সবধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবেন তাদের বার্দিং সুবিধার জন্য ২০টির মতো পন্টুনের ব্যবস্থা, চলাচলের পথ এবং অন্যান্য সুযোগ সুবিধা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আব্দুস সাত্তার শেখ উপস্থিত ছিলেন।