সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ-উল-আযহার জামাত সকাল ৮টায়
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত ১০ জুলাই রোববার সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লীগণ জামাতে অংশ নেবেন।
এই জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে সকল আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।