রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশি শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী: সাভারে ইইউ রাষ্ট্রদূত

জাগো বুলেটিন ID: EP-13208

বাংলাদেশি শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী তাদের সুযোগ সুবিধা দিলে তৈরি পোশাক কারখানায় কাজের মান আরও ভালো করবেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (২০ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় আমান স্পিনিং মিলস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

চার্লস হোয়াইটলি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ বান্ধব দেশ বাংলাদেশের অনেক কারখানার পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে এতে করে বাংলাদেশ লাভবান হচ্ছে। বাংলাদেশকে সব বিষয়ে তারা সাহায্য করতে প্রস্তুত আছেন বলেও বলেন তিনি। এসময় তিনি বিভিন্ন শ্রমিকের সাথে কথা বলেন এবং তাদের খােজখবর নেন। পরে তিনি কারখানাটির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন আমান স্পিনিং মিলস লিমিটেড কারখানার চেয়ারম্যান এম আমান উল্লাহ ,ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান, জেনারেল ম্যানেজার সুমন সাহা, এজিএম নাহিদুর রহমান, এ্যাডমিন এন্ড এইচআর মুনসুর আলী ও ব্যবস্থাপক আরিফুল ইসলামসহ আরো অনেকে। কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। এখানে উন্নত মানের সুতা উৎপাদন করা হয়।