রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন

জাগো বুলেটিন ID: EP-13349

য়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলন সফল ও সুন্দর ভাবে শেষ হলো।

দীর্ঘ ১৬ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা হয়নি।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের উদ্ধোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।

এছাড়া ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সম্মেলনে নিরাপত্তায় ছিলেন জেলা পুলিশের আইনশৃংখলা বাহিনী এবং উপজেলা ছাত্রলীগের সেচ্ছাসেবী ও নেতাকর্মীরা।