রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের সম্পাদক প্লাবনকে সাময়িক বহিস্কার!

জাগো বুলেটিন ID: EP-13658

ঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবনকে সাময়িক বহিস্কার করা হলো। কী কারণে কেন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান বলেন, সাধারণ সম্পাদক প্লাবন সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাজ করেছে। গত ১৯ তারিখে কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলো যে সম্মেলনের আমরা যে তারিখ প্রকাশ করেছিলাম সে সম্মেলন গুলোর নতুন করে তারিখ নির্ধারণ করে আবার কেন্দ্রকে জানিয়ে সম্মেলন করার নির্দেশ দিয়েছে। এ সিদ্ধান্তকে মেনে নেয়া আমাদের সকলের দায়িত্ব। প্রথম সম্মেলন গত ২০ তারিখে ছিলো জেলার বোদা উপজেলায়, ৩০ তারিখ তেঁতুলিয়া আর ২৫ তারিখ দেবীগঞ্জে ছিলো।

এর মাঝে আমাদের সাধারণ সম্পাদক প্লাবন কেন্দ্রের সিদ্ধান্তকে অমান্য করে বোদায় ২০ তারিখের সম্মেলন করেছে। এদিকে ২৫ তারিখে কেন্দ্রের সিদ্ধান্তকে আবারো অমান্য করে সম্মেলন করেছে তারা। তাই কেন্দ্রের বাইরে গিয়ে এমন কাজ করায় কেন্দ্র সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সাময়িক বহিস্কার করেছে। একই সাথে কেন তাকে স্থায়ী বহিস্কার করা হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে যথাযথ ব্যাথা দেয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্র বলে পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান আরো জানান।