২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাওসারকে ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিসেবে চাই তৃনমূলের কর্মীরা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই ২০২২

 

ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি বিলুপ্ত করেন ২৭ জুন ২০২২। এবং যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তাদের কাছ থেকে ২৭ জুলাই তারিখের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে সিভি জমা দেওয়ার জন্য আহবান করেন। তার পর থেকে ময়মনসিংহ জেলার সকল রাজনৈতিক আড্ডায় বিভিন্ন প্রার্থীর নাম শুনা যাচ্ছে। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক পদের জন্য যাদের নাম গুনজন আছে তাদের মাঝে ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ কামরুজ্জামান কাওসার এর নাম সাধারণ কর্মীদের মাঝে আলোচনায় শীর্ষে।

অনেকেই মনে করেন পূর্বে কাওসার দায়িত্ব পাওয়ার পর সদর উপজেলার ঘুমন্ত স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট কে যে ভাবে সু সংগঠিত করেছে তা রাজনৈতিক ভাবে খুব সমালোচিত হয়েছে। এবং সদর উপজেলার ৫ টি ইউনিয়নে স্থানীয় নির্বাচনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এর দুই জন তরুন, সু শিক্ষিত, মুজিব আদর্শের সৈনিক কে নৌকা মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন, যার কৃতিত্ব একমাত্র মোঃ কামরুজ্জামান কাওসার এর বলে সকলেই আলোচনা করেন।
তাছাড়াও বিভিন্ন ইউনিয়নে খবর নিয়ে জানা যায় তৃনমূল এর নেতা কর্মীদের নিয়মিত খোজ খবর নিতেন।
ইতি পূর্বে জেলা সেচ্ছাসেবকলীগের আগের কমিটির সাবেক সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সহ- সম্পাদক হিসেবে সততার ও কর্মী বান্ধাব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০১-২০০৩ সালে আওয়ামী লীগ বিরোধী দলের থাকা অবস্থা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি সদস্য ছিলেন। কলেজ জীবনে নাসিরাবাদ কলেজ শাখা ছাত্রলীগে আহবায়ক কমিটি সদস্য ছিলেন।
যে কোন নেতা কর্মীর বিপদে মোঃ কামরুজ্জামান কাওসারকে তারা সবার আগে পাশে পেয়েছে।

সকল কিছু বিবেচনা করে ময়মনসিংহ রাজনৈতিক আড্ডায় সাবেক ছাত্রলীগের রাজপথ কাঁপানো নেতা, কর্মী বান্দবনেতা মোঃ কামরুজ্জামান কাওসার কে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায় ময়মনসিংহ বাসী।

এ বিষয়ে বিষয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের একনেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগে যদি তৃণমূল থেকে উঠে আসা কর্মীকে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী সেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের অনুরোধ করবো তৃনমূলের কর্মীদের মূল্যয়ন করে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরোও শক্তিশালী করে তুলবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ জুলাই ২০২২

কাওসারকে ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিসেবে চাই তৃনমূলের কর্মীরা

লিংক কপি হয়েছে!