ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে আজ বুধবার বিকেলে মহানগরীর বিপিন পার্কে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির জন্মদিন পালন করা হয়। ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধক হিসেবে আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান পারভেজ, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সাবেক সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মোহাম্মদ শাহীন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশিদা তাহমিনা প্রীতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজিবুল আলম বিপ্লব, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক সাগর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। পরে মহানগরীর বিপিন পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।