২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবু বক্কর সিদ্দিক সাগরের নেতৃত্বে বিশাল মিছিল

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

 

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ জুলাই বুধবার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কেক কাটা ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালিতে অংশ গ্রহণ করেন। সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দৃঢ় পথ বেয়ে আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু। বাংলাদেশের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল আওয়াল মিন্টু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালিটি বিপিন পার্ক হতে শুরু হয়ে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ময়মনসিংহে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবু বক্কর সিদ্দিক সাগরের নেতৃত্বে বিশাল মিছিল

লিংক কপি হয়েছে!