● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

ফরিদপুরের মধুখালী ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১১:৩২ এএম
কপি হয়েছে!

ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ভরাডু্বি হয়েছে। তিনটি ইউনিয়ন হলো ডুমাইন, আড়পাড়া, মেগচামী।

বুধবার (২৭ শে জুলাই)  সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহন নিরবিচ্ছিন্নভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত।

তিনটি ইউনিয়নে মধ্যে মেগচামী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের সাব্বির উদ্দীন শেখ পেয়েছেন ৪৪৭৪ জন এবং নৌকার প্রার্থী মোঃ হাসান আলী খান পেয়েছেন  ২৬২৮ ভোট।

অপর দিকে আড়পাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান (সাজ্জাদ) মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৭৯২ ভোট এবং নৌকার প্রার্থী আরমান হোসেন বাবু পেয়েছেন ২২১ ভোট।

ডুমাইনে ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী  শাহ্ আসাদুজ্জামান তপন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯২৩ ভোট এবং নৌকা প্রার্থী  খুরশিদ আলম মাসুম পেয়েছেন ৩১৬৬ ভোট।

তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪ জন এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ১৫ হাজার ২৫৭ জন ।

মধুখালী উপজেলার এলাকাবাসীর অভিযোগ , সিনিয়র এক আঃলীগের সদস্যের মনোনয়ন বাণিজ্যের কারণে মধুখালী উপজেলার ২৭ শে জুলাই ইউপি নির্বাচনে আঃলীগের প্রার্থী ( নৌকা প্রতীক ) ভরাডুবি হয়েছে । তারা আরো জানান , ইতিপূর্বে ঐ সিনিয়র নেতার নিজ ইউনিয়নে নৌকার প্রার্থীর ভরাডুবি হয়েছে । সাম্প্রতি ফরিদপুর জেলা আঃলীগের সহযোগী কিছু সংগঠনের কমিটি গঠন ও বাণিজ্য করেছেন বলে ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।

এলাকাবাসীর জোড়ালো দাবি ঐ সিনিয়র নেতাকে যেন বিশেষ করে ফরিদপুর জেলার কোন কমিটির গঠনের বিষয়ে তদারকি করতে না পারে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ।