● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৬:১০ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও পৌরসভা ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি কলেজ সংলগ্ন (নম্র চৌধুরীর মাঠে) পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে গোলাপ খালকো কে সভাপতি ও মুনতাসীর ফেরদৌস সিয়ামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের গোলাপ খালকোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, উদ্বোধক ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, প্রধান বক্তা ছিলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মো নুরুজ্জামান নুরু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বকুল। আল মামুন, সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ। যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি মো কায়েস, পৌর ছাত্রদলের আহবায়ক বাবু প্রমুখ