খাগড়াছড়ি সদর উপজেলায় গোলাবড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে রাঙাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ আলোকে “গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি” (জুলাই-সেপ্টেম্বর ২০২২) এর আওতায় “বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, মানব পাচার ইত্যাদি প্রতিরোধে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সকলক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রম” বিষয়ক এক মহিলা সমাবেশ আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।
৩০ জুলাই (শনিবার) জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্ত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন। তিনি বলেন, একজন মানুষ তার মৌলিক অধিকার সম্পর্কে জানতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়নে নারী-পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে। স্বামী-স্ত্রী যৌথ শ্রমে সংসারে দ্রুত প্রবৃদ্ধি অনবেই। নারীর ক্ষমতায়নে পুরুষের সমর্থন করতে হবে। সমাজের সকল কুসংস্কার দুর করে নিজ নিজ অবস্থান থেকে পুরুষের পাশাপাশি নারীকে সকলক্ষেত্রে কাজ করার অনুরোধ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কনিকা খীসা, এসএমসি সভাপতি জীবক চাকমা ( মেম্বার ৮নং ওয়ার্ড) ও প্রধান শিক্ষক পূর্ণময় চাকমা প্রমূখ।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী । বক্তারা, সকলেই আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন । সমাজে “বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, মানব পাচার ইত্যাদি প্রতিরোধে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সকলক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রম” বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ মহিলা সমাবেশে উচ্চমান সহকারী রিপু খীসা এর সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ললিতা দেবী ত্রিপুরা, পহেলী চাকমা, তাপসী চাকমা, নাইউ মারমা, পারিশ চাকমা, এসএমসি সদস্য-সদস্যা, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। একই বিষয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রত্যন্ত এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর উন্নয়নে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জনসাধারণ।
