২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আশুরা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগষ্ট) এক দিন পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুরদর-ই-খুদা মিলন ও স্থলবন্দরের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহজ সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার (৯ আগস্ট) সরকারি ছুটি থাকায় উভয় দেশের ব্যাবসায়ীদের সাথে কথা বলে একদিনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী বুধবার (১০ আগস্ট) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আশুরা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ

লিংক কপি হয়েছে!