জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নতুন সদস্য সংগ্রহ করা শুরু করেছে। ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সরাসরি এবং অনলাইনে সদস্য ফরম বিতরণ করবে। ফরম সংগ্রহ করা যাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আজ মঙ্গলবার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রাশেদ ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবু আফসান
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটির লক্ষ্যে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করেছি।
