● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৮:২৫ পিএম
কপি হয়েছে!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় ও রাজনৈতিক  জীবন ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে৷ “বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর” প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল যাদুঘর এখন মধুখালীতে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেন। ১ আগস্ট, গোপালগঞ্জ রেল স্টেশন  থেকে  ব্রডগেজ রেলপথ জাদুঘরটির প্রদর্শনের জন্য উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভাটিয়াপাড়া ও কাশিয়ানী রেল স্টেশনে প্রদর্শনীর পর ১১ আগস্ট বৃহস্পতিবার মধুখালী রেল স্টেশনে পৌছায় জাদুঘরটি। দর্শনার্থীদের জন্য ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট  উন্মুক্ত  করা হয়। জাদুঘরের  প্রদর্শনী চলবে ১৩ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে ছিলেন মধুখালী প্রেসক্লাবের  যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, মোঃ রমজান আলী বিশ্বাস, রাজিব হোসেন, মোঃ ইদ্রিস আহম্মেদ লিটু, গৌতম কুমার বিশ্বাস ও কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের কেয়ারটেকার মোঃ সাব্বির হোসেন বিভিন্ন  তথ্য দিয়ে প্রতিনিধি দলকে সহযোগিতা করেন।

সরেজমিনে দেখা যায়, জাদুঘরটিতে দর্শনার্থীদের  উপচে পড়া ভীড়। বিশেষ করে লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের উপস্থিতি।

উল্লেখ্য, জাদুঘরটি মধুখালী রেল স্টেশনে প্রদর্শনী পরবর্তী কালুখালী, রাজবাড়ী ও ফরিদপুর রেল স্টেশনে প্রদর্শনের জন্য উন্মুক্ত  করা হবে। ফরিদপুর ও রাজবাড়ী প্রদর্শন পরবর্তী কুষ্টিয়ায় প্রদর্শনের মাধ্যমে এ অঞ্চলে প্রদর্শনী শেষ হবে।